শিরোনাম:
●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক জুয়াড়ি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা এখন দেশে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক জুয়াড়ি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা এখন দেশে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে : সাইফুল হক
৯৪১ বার পঠিত
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক জুয়াড়ি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারা এখন দেশে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন প্রতিহিংসা ও প্রতিশোধের অপরাজনীতি দেশকে ক্রমে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের অনুসৃত বিভক্তি, বিভাজন, ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি দেশে এক ধরনের গৃহযুদ্ধাবস্থার বিপদ বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি অমিত সম্ভাবনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার ঝুঁকিও বাড়িয়ে তুলছে।দেশে রাজনৈতিক জুয়াড়িরা এখন বেপরোয়া। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের একচ্ছত্র আধিপত্য কায়েম হয়েছে। সুবর্ণজয়ন্তীর বাংলাদেশে যখন দেশ ও জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে নিষ্কন্টক করার প্রশ্ন তখন সরকারের পোড়ামাটি নীতি কৌশল দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট কেবল আরও গভীর করে তুলছে।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে রাখলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে নিক্ষিপ্ত হবে।
তিনি এই সংকট উত্তরণে দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন। তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার এবং গণতান্ত্রিক উত্তরণের ন্যূনতম দাবির ভিত্তিতে আন্দোলনের শক্তিসমূহের মধ্যে সমন্বিত ও যুগপৎ ধারায় আন্দোলন বিকশিত করার আহবান জানান।
আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকালে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত আহবান জানান।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
এর আগে জাতীয় সংগীত ও শোক প্রস্তাবের মধ্য দিয়ে সাংগঠনিক সম্মেলন শুরু হয়।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পার্টির গঠনতন্ত্র,পার্টির তহবিল , কেন্দ্রীয় গাইডলাইন, বিপ্লবী নেতৃত্বের বৈশিষ্ট সহ পার্টি সংশ্লিষ্ট বিষয়াদি আলোচিত হবে।





ছবিঘর এর আরও খবর

সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ