শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা মার্কিন সার্টিফিকেটের অপেক্ষা রাখেনা
প্রথম পাতা » ঢাকা » দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা মার্কিন সার্টিফিকেটের অপেক্ষা রাখেনা
৮৩৮ বার পঠিত
সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা মার্কিন সার্টিফিকেটের অপেক্ষা রাখেনা

--- গতরাতে শেষ হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র্যাব এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করার ঘোষণার ব্যাপারে সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেবার আহবান জানানো হয়েছে। প্রস্তাবে এই নিষেধাজ্ঞাকে বাংলাদেশের জন্য নজিরবিহীন ও চরম অবমাননাকর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। প্রস্তাবে বলা হয় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লংঘনের ধারাবাহিক ঘটনাবলী মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফিকেটের অপেক্ষা রাখেনা। গত দুই দশক ধরে দেশের মানুষের এ সম্পর্কে ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। প্রস্তাবে বলা হয় “বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে না” সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই ধরনের বক্তব্য সত্যের অপলাপ। এভাবে কথা বললে সরকারের ন্যুনতম বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু থাকেনা। প্রস্তাবে বলা হয় যুক্তরাষ্ট্রে গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে বলে নিজেদের পাপ ও অপরাধ এড়িয়ে যাওয়ার কোন অবকাশ নেই।
সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু,মাহমুদ হোসেন , ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা , অরবিন্দু বেপারি বিন্দু, আনোয়ার আহমদ অনু,শিকদার হারুন মাহমুদ,ডাঃ মাহবুবুর রহমান প্রমুখ।
সাংগঠনিক সম্মেলনে পার্টির ১০ম কংগ্রেসসহ সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে কো - অপসান
সাংগঠনিক সম্মেলনে আনোয়ার আহমেদ অনু ও সিকদার হারুন রশীদ মাহমুদকে কেন্দ্রীয় কমিটির পূর্ণাংগ সদস্য এবং কামরুজ্জামান ফিরোজ ও জসিমউদদীন রাড়ীকে বিকল্প সদস্য হিসাবে কো-অপ্ট করা হয়েছে।
শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়েছে।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ