শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটি গঠন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটি গঠন
৭৮৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটি গঠন

---সংবাদ বিজ্ঞপ্তি :: ২৩ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সদর হাসপাতাল এলাকার অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সম্মেলন-২০২১ মো. আবুল হাসেম সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণসংগ্রাম জোরদার, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলা, মুক্তমত প্রকাশের অধিকার কায়েমে গণসংগ্রাম জোরদার করার লক্ষে এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচি মেহনতি মানুষের কাছে তৃর্ণমুল পর্যায়ে পৌছানের লক্ষে এ প্রতিনিধি সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আকবর খান।
রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সন্মেলনে পলিট ব্যুরোর সদস্য আকবর খান বলেন- করোনা মোকাবেলায় ব্যর্থ এই সরকার জনগণের নূন্যতম বেচেঁ থাকার মতো জীবনমান নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি বাজার সিন্ডিকে টনিয়ন্ত্রনে ব্যর্থ এই সরকার কেবল মাত্র জনগনের অর্থ লুটপাট আর ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা দক্ষ ও সফল ভোটাধিকার হরনের ক্ষেত্রে তারা এতটাই দক্ষার পরিচয় দিচ্ছে তার বাস্তব প্রতিফলন এখন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ভোট-ভোট খেলায় দেখা যাচ্ছে। পরিস্থিতি এমন দাড়িয়েছে যে মনে হচ্ছে কেবলমাত্র যেন তেন উপায়ে নৌকা প্রতীক বরাদ্ধ পেলেই সে নিশ্চিত বিজয় ধরে নিচ্ছে। কোন প্রকার প্রতিযোগীতার সুযোগ আজ আর নির্বাচনে অবশিষ্ট নেই। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনের (রিহার্সেল) মহড়া করে নিচ্ছে। সারা দেশের মানুষ নির্বাচনের প্রতি এক ধরনের কমন ধারণা পোষণ করেছে যে, এখন আর কোন ভোটা ভোটির বিষয় নেই। নির্বাচনে আর ভোট বলতে কিছু থাকছেনা। এই সরকারের অধীনে কোন নির্বাচনে আর ভোট হবেই না। কেবলমাত্র একটি দলের মধ্যকার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ পাওয়া পর্যন্তই ভোটের লড়াই সীমাবদ্ধ থাকবে।
তিনি বলেন এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটানো এখন সময়ের দাবী। সময়ের ব্যাপার মাত্র। তার জন্য ব্যাপক জনগণের, শ্রেণী-পেশার সংগঠন, দেশপ্রেমিক, গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল ও ধর্মপ্রাণ মানুষের রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র সমাধান। তিনি সেই ঐক্য জোরদারের আহবান জানান।
ভার্চুয়ালী রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সন্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক।
রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সন্মেলনে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান (রানা), রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমিলি চৌধুরী, লংগদু উপজেলা কমিটির আহবায়ক মো. হেলাল উদ্দিন, কাউখালী উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়–য়া, বরকল উপজেলা কমিটির আহবায়ক ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, সদস্য সচিব জগৎ মিত্র চাকমা, রাঙামাটি জেলা কমিটির কার্যকরী সদস্য মো. আব্দুল হালিম ও রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়–য়া মিলন।
সম্মেলনে নির্বাচনের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি- মো. আবুল হাসেম, সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়–য়া, শিখা চাকমা, রীতা চাকমা, সাধারন সম্পাদক- নির্মল বড়–য়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য- জুঁই চাকমা, জগৎ মিত্র চাকমা, মো. আব্দুল মান্নান (রানা), এমিলি চৌধুরী, মো. খায়রুল, কার্যকরী সদস্য- মো. হেলাল উদ্দিন, মো. জিয়া উল হক জিয়া, মিঠুন মন্ডল, বিশাল চাকমা রাসেল, কৃষ্ণা চাকমা, মো. আব্দুল হালিম, ছায়া রানী চাকমা,সাফিয়া খাতুন স্বপ্না ও আদর্শ রানী চাকমা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে  বাধা সৃষ্টি অভিযোগ রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ