শিরোনাম:
●   অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন ●   গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল ●   নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ●   ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ●   নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন ●   কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ সরকারের অসহিষ্ণু স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ
প্রথম পাতা » জাতীয় » বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ সরকারের অসহিষ্ণু স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ
৮৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ সরকারের অসহিষ্ণু স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, বিএনপি চেয়ারপারসন সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার বিদেশে উপযুক্ত চিকিৎসায় বাঁধা প্রদান করে সরকার দেশকে চরম বিভাজন , হিংসা আর সহিংসতার পথে ঠেলে দিচ্ছে। গতকাল বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন উসকানি ছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী যেভাবে হামলা আক্রমণ করেছে,নেতাকর্মীদের লাঠিপেটা করেছে , আহত করেছে তা সরকারের চরম অসহিষ্ণু ও নিপীড়নমূলক স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি বলেন, সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেবার সুযোগ না দিয়ে প্রতিহিংসা ও প্রতিশোধের যে রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে তা একদিকে সরকার পরিচালনায় তাদের শপথের পরিপন্থী আর অন্যদিকে দেশকে ভয়ংকর সংঘাত - সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, যখন দরকার ছিল রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক আস্থা,বিশ্বাস ও নৈকট্য গড়ে তোলা তখন সরকার যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বিরোধ আরও বাড়িয়ে তুলছে তা দেশকে কেবল আরও ভয়ংকর নৈরাজ্যের দিকে নিয়ে যাবে।তিনি বলেন,এক সরকারের মধ্যে আরো কোন সরকার কাজ করছে কিনা সরকারের আক্রমণাত্বক পদক্ষেপ দেখে জনগণের মধ্যে এসব প্রশ্নও দেখা দিয়েছে।
এই পরিস্থিতি কাম্য হতে পারেনা।
তিনি সরকারকে জেদ অহমিকা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে তার পছন্দের দেশ ও হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য আবারও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে তিনি বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী নিপীড়ন - নির্যাতন বন্ধ করারও দাবি জানিয়েছেন।





জাতীয় এর আরও খবর

স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই

আর্কাইভ