শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতে নজিরবিহীন কৃষক আন্দোলনের সাফল্যে ভারতের কৃষক জনতাকে অভিনন্দন
ভারতে নজিরবিহীন কৃষক আন্দোলনের সাফল্যে ভারতের কৃষক জনতাকে অভিনন্দন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৯ নভেম্বর গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ভারতে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার কৃষি ও কৃষক বিরোধী বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেবার ঘোষণাকে ভারতের কৃষক জনতার “ঐতিহাসিক বিজয় ” হিসাবে আখ্যায়িত করেছেন এবং ভারতের হার না নানা কৃষকদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। ভারতের স্বাধীনতার পর এটা কৃষক জনতার এক গুরুত্বপূর্ণ সাফল্য।
তিনি উল্লেখ করেন, কৃষি পণ্যের লাভজনক ন্যূনতম মূল্য নিশ্চিত,কৃষি বাজারে খোদ কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সমগ্র কৃষিতে বাবসায়ী করপোরেটদের দৌরাত্ম বন্ধে এই সিদ্ধান্ত যুগান্তকারী হিসাবে বিবেচিত হবে।
তিনি উল্লেখ করেন, গতবছরের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী সরকারের কৃষি ও কৃষক বিরোধী তিনটি কালো আইনের বিরুদ্ধে পাঞ্জাব,হরিয়ানা, উত্তর প্রদেশ মহারাষ্ট্রসহ গোটা ভারত জুড়ে যে কৃষক আন্দোলনের সুত্রপাত হয়েছিল রাষ্ট্রীয় সহিংসতা, বিভেদ বিভাজনসহ সরকারের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলা করে সরকারকে নতি স্বীকারে বাধ্য করানো ভারতের গণতান্ত্রিক আন্দোলনের এক বড় মেইলফলক।এই বিজয় ভারতের পরিবর্তনকামী প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির আত্মবিশ্বাসও অনেকখানি বাড়িয়ে দেবে।
তিনি এই নজিরবিহীন শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণহারানো শতাধিক কৃষকদের আত্মদানের প্রতিও শ্রদ্ধা জানান।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন ভারতে বিভেদ ও বিভাজন সৃষ্টিকারী এন আর সি ও সি এ বিলও প্রত্যাহার করে নেয়া হবে।




গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা 