শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেশে ধর্ষণ যৌন নিপীড়নকে আরও উৎসাহিত করবে
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেশে ধর্ষণ যৌন নিপীড়নকে আরও উৎসাহিত করবে
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ ১২ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামিদের খালাস,মামলার রায় ও পর্যবেক্ষণে তীব্র ক্ষোভ, বিশ্ময় ও শংকা ব্যক্ত করেছেন এবং এই বলেছেন নিম্ন আদালতে এই মামলার রায়ে দেশে ধর্ষক ও যৌন নিপীড়নকারীরা আরও উৎসাহিত হবে।এই রায় নারীদের জীবন ও সম্ভ্রমকে আরও বিপদাপন্ন করবে।এই রায় বিস্ময়কর ও বিচারহীনতার নামান্তর।
নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘন্টা পর ধর্ষণের মামলা না নেবার কথা খুবই বিপজ্জনক , প্রকারান্তরে মামলা না নেবার নির্দেশনা। তারা বলেন এই রায় ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী।
তারা বলেন , দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যেভাবে রায়ে আখ্যায়িত করা হয়েছে তা আপত্তিকর ও ভয়ানক। তারা বলেন কোন নারী যদি যৌনপেশায়ও যুক্ত থাকেন তারও ন্যায় পাওয়ার অধিকার রয়েছে।
তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন, ক্ষমতাবানদের কাছে আইন - আদালতও কিভাবে জিম্মি হয়ে যায় তাও আর একবার প্রমাণ হল।
রেইনট্রি হোটেলে এই ধর্ষণ মামলার যথাযথ তদন্তে পুলিশী গাফিলতির তারা তীব্র সমালোচনা করেন এবং বলেন , পক্ষপাতদুষ্টভাবে যে এই মামলার তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে তা স্পষ্ট।
নেতৃবৃন্দ আলোচিত এই মামলার পুনঃতদন্ত এবং উচ্চ আদালত এই মামলার রায়ের বিরুদ্ধে আপীন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।




যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 