সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বিশ্ব জলবায়ু সম্মেলনে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহসহ জলবায়ুর জন্য বিপর্যয় সৃষ্টিকারী প্রকল্পসমূহ বন্ধের ঘোষণা দিন,নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিটি জোরেশোরে তুলুন
বিশ্ব জলবায়ু সম্মেলনে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহসহ জলবায়ুর জন্য বিপর্যয় সৃষ্টিকারী প্রকল্পসমূহ বন্ধের ঘোষণা দিন,নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিটি জোরেশোরে তুলুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, স্কটল্যান্ড এর গ্লাসগোতে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে সুন্দরবন ও প্রাণ - প্রকৃতি বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ প্রকৃতি ও জলবায়ুর জন্য ক্ষতিকর প্রকল্পসমূহ বন্ধের ঘোষণা প্রদানের আহবান জানিয়েছেন এবং বলেছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের মানুষকে যেমন আশ্বস্ত করবে, তেমনি জলবায়ুর মারাত্মক নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সসম্প্রদায়ের কাছেও বাংলাদেশের আশাজাগানিয়া পরিস্কার বার্তা যাবে।তিনি বলেন,নিজের দেশে জলবায়ু বিপর্যয়কারী প্রকল্পসমূহ অব্যাহত রেখে অন্যদেরকে এই বিপদ কাটিয়ে উঠতে কার্যকরী পরামর্শ দেয়া যায় না।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্যান্য জনদাবির সাথে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জলবায়ুর বিধ্বংসী ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জোরেশোরে তুলে ধরার জন্য তিনি শেখ হাসিনা ও সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের প্রতিনিধি দলের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশেও জলবায়ু তহবিলের টাকা নিয়ে অনেক নয় ছয় করা হয়েছে। তিনি এসব অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, জলবায়ুর ভয়ানক পরিবর্তনে বাংলাদেশ ও বাংলাদেশের মত দেশগুলোর বড় কোন ভূমিকা না থাকলেও এসব দেশগুলোকেই আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের অসহায় শিকারে পরিণত হতে হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,এবারও কেবল বক্তৃতা আর প্রস্তাব গ্রহণের মাধ্যমে কাংখিত এই সম্মেলন শেষ হবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে আনাসহ এই ব্যাপারে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে।




শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা 