শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » করোনা মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার
প্রথম পাতা » ছবিঘর » করোনা মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার
৭১৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের দুর্দিনে দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনীতিকদের আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার। মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে আগামীতে দেশকে আরো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, করোনা ও সরকার মিলে গণতান্ত্রিক ধারার রাজনীতি ও রাজনীতিকে ঘরে বন্দী রেখে দিতে সক্ষম হয়েছে। করোনা দুর্যোগ ও কর্তৃত্ববাদী শাসন থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে একদিকে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ আর অন্যদিকে রাজপথে ব্যাপক গণঐক্য-গণসংগ্রামম জোরদার করতে হবে। প্রবীণ বিপ্লবী জননেতা পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্টি আয়োজিত শ্রদ্ধাজ্ঞপন অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, খন্দকার আলী আব্বাস ছিলেন সমাজ পরিবর্তনের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধদ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা ও সংগঠক। ব্যক্তিগত কোন প্রলোভনের কাছে তিনি আত্মবিক্রি করেননি। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্র্রণী ভূমিকা রেখেচেন। কৃষক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, হার না মানা এই নেতার জীবন ও কর্ম আরো বহুদিন বিপ্লব আকাঙ্খি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বেলা ১১ টায় সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংহতি মিলনায়তনে প্রয়াত নেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে একে একে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বে সিপিবি, বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাসদ, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, মোশারফ হোসেন নান্নু’র নেতৃত্বে ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ফখরুদ্দীনন কবীর আতিতকের নেতৃত্বে বাসদ (মার্কসবাদী), বেলাল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনন, বাসদ (মাহবুব), সমাজতান্ত্রিক আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয় গণতান্ত্রিক গণমোর্চা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ, শেখ আবদুন নুরের নেতৃত্বে সোনার বাংলা পার্টি, সংহতি সংস্কৃতি সংসদ, বিপ্লবী ছাত্র সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী, বিপ্লবী চলচ্চিত্র সংহতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী গার্মেন্টসস শ্রমিক সংহতি, গরীব মুক্তি আন্দোলনসহ বিভিন্ন দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খন্দকার আলী আব্বাসের রাজনৈতিক জীবনী পাঠ করেন বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা বহ্নিশিখা জামালী। সমগ্র অনুষ্ঠানে শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

সকালে নবাবগঞ্জে আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টির কেন্দ্রীয় নেতা শাহাদাৎ হোসেন খোকনসহ ঢাকা জেলার নেতৃবৃন্দ। পার্টির বিভিন্ন জেলায়ও এই কর্মসূচি পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন

আর্কাইভ