শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
প্রথম পাতা » ছবিঘর » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
৮৩৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহারেরদাবী জানিয়ে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু হাসান টিপু বলেছেন স্থানীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমি স্বার্থের চাপে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে।

তিনি বলেন, গত দেড় বছরে করোনা মহামারি ও টানা লকডাউনে বেকার ও ছাঁটাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন নানা পেশার মানুষ, ফলে ইতোমধ্যে দেশে নতুন করে আরও আড়াই কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসছেন। ঐসকল বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার কিংবা মালিক শ্রেণি দাঁড়ায়নি। তার উপরে এই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান- ইজিবাইক চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত কোন ক্রমেই বরদাস্ত করা যায় না। কেননা এই সকল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের ৫০ লাখ চালকের সঙ্গে কম করে হলেও আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।

ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, নকশা আধুনিকায়ন-নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান এবং সেই সঙ্গে পুলিশি হয়রানি, নির্যাতন ও সর্বত্র চাঁদাবাজি বন্ধ করারও দাবিতে ১৭ জুলাই শনিবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিতব্য মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ ১৫জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট, পশ্চিম মাসদাইর ও বৌবাজার, নাগবাড়ী এলাকাতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কালে আবু হাসান টিপু এসব কথা বলেন।

এসময়ে উপস্থিত ছিলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক শ্রমিকনেতা এড সুমন মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম, খোকন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ