রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » কাল বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সেজান জুস কারখানা পরিদর্শনে যাবেন
কাল বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সেজান জুস কারখানা পরিদর্শনে যাবেন
সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের একটি প্রতিনিধি দল আগামীকাল ১২ জুলাই ২০২১ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সেজান জুস কারখানা পরিদর্শনে যাবেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকান্ডের কারণ, নিহত-আহতদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য কারখানায় নিহত-আহত শ্রমিকদের স্বজনদের সাথে সাক্ষাৎ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করবেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভুইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কমরেড শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক ও বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য কমরেড আহসান হাবিব বুলবুল ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ।
প্রতিনিধি দল আগামীকাল ১২ জুলাই সকাল সাড়ে ৯টায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয় থেকে যাত্রা শুরু করবেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে যুক্ত হবেন নারায়ণগঞ্জ জেলা বাম জোটের নেতৃবৃন্দ ও রূপগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 