শনিবার ● ১৯ জুন ২০২১
প্রথম পাতা » ছবিঘর » মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: নাটোরের বিশিষ্ট সমাজসেবী ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হক আজ শনিবার সকালে ঢাকার আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মস্তিস্কে রক্তক্ষরণসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য ও বিশিষ্ট কৃষক নেতা আনসার আলী দুলাল এর বড় ভাই। বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নাটোরের লালপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে নাটোর অঞ্চলের মানুষ একজন সজ্জন ও সমাজ হিতৈষী ব্যক্তিকে হারিয়েছে। সামাজিক নেতা হিসেবে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানে তিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজ দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 