শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাম জোট
৭৯২ বার পঠিত
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাম জোট

---ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ১৭ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ন্যায়সংগত দাবি জানাতে গেলে শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ ও ৪ জন শ্রমিক নিহত এবং আরও অনেক শ্রমিকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বাঁশখালীতে পরিবেশ ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুতেও এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে ৬ জনকে হত্যা করা হয়। এবারেও শ্রমিকদের দাবি ছিল মাসের শুরুতে ৫-১০ তারিখের মধ্যে বেতন দেয়া, রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি দেয়া এবং রমজানে ইফতারের জন্য বরাদ্দ দেয়া, যখন তখন ছাঁটাই বন্ধ করা, ছাঁটাইকৃত শ্রমিকদের আনঅনুযায়ী সমুদয় পাওনা পরিশোধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছিল। এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অথচ কর্তৃপক্ষ ন্যায্য দাবি না মেনে গুলি করে শ্রমিকদের হত্যা এবং অর্ধশতাধিক শ্রমিককে আহত করলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকা-ের জন্য দায়ীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীন আয়ের সমান আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন। একই সাথে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





চট্টগ্রাম এর আরও খবর

৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে
বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
ফটিকছড়িতে  সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান  অনুষ্ঠিত ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে  রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন

আর্কাইভ