শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো সঙ্কুচিত করায় বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ প্রকাশ
প্রথম পাতা » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো সঙ্কুচিত করায় বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ প্রকাশ
৭২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো সঙ্কুচিত করায় বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ প্রকাশ

---সংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের জন্য জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত না করে দিয়ে সঙ্কুচিত করার সরকারি ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ ২৫ মার্চ, বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব থেকে দেশের ১৭ কোটি মানুষকে বিচ্ছন্ন করে দিয়ে কেবল মাত্র সরকার ও তাদের দলীয় নেতৃবৃন্দ ও বিদেশি অতিথিদের শ্রদ্ধা জানানো নির্বিঘ্ন করতে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর বিষয়টি সঙ্কুচিত করে দেয়া হয়েছে। সাভার, আশুলিয়া, নবীনগরের মানুষদের অবরুদ্ধ করা হবে। স্মৃতিসৌধ অভিমুখী পরিবহণ বন্ধ করে দেয়ায় এবং সময় নির্ধারণ করে দেয়ায় জনগণের পক্ষে স্মৃতিসৌধে যেয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগ সঙ্কুচিত করে দেয়া হয়েছে। বাম জোটের নেতৃবৃন্দ সরকারের এই ঘৃণ্য সিদ্ধান্ত ও সুবর্ণজয়ন্তী একদলীয় উৎসব পালনের নিন্দা জানিয়ে এবার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীকাল ২৬ মার্চ, সকাল সাড়ে ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট জমায়েত হয়ে ‘শিখা চিরন্তন’এ পুষ্পমাল্য অর্পণ করার ঘোষণা দিয়েছে। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ জোটভুক্ত সকল দল ও গণসংগঠনসমূহকে ‘শিখা চিরন্তন’ এ পুষ্পমাল্য অর্পণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সভায় আরেক প্রস্তাবে আজ মতিঝিলে ছাত্র-যুব অধিকার পরিষদের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।
জোট সমন্বয়ক ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা আমেনা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান।
স্বাধীনতা দিবসের কর্মসূচি
আগামীকাল ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট জমায়েত হয়ে ‘শিখা চিরন্তন’এ পুষ্পমাল্য অর্পণ করা হবে। বাম গণতান্ত্রিক জোটভুক্ত সকল দল ও গণসংগঠনসমূহ ‘শিখা চিরন্তন’ এ পুষ্পমাল্য অর্পণ করবে।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ