শিরোনাম:
●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » কারাবন্দী লেখক মোশতাকের মৃত্যুর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে
প্রথম পাতা » জাতীয় » কারাবন্দী লেখক মোশতাকের মৃত্যুর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে
৮২৮ বার পঠিত
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাবন্দী লেখক মোশতাকের মৃত্যুর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে

---ঢাকা :: আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় সরকার দেশে বিভেদ-বিভাজন আর হিংসা-বিদ্বেষের রাজনীতিকে ক্রমাগত বাড়িয়ে চলেছে। একদিকে তারা শক্তিশালী বিরোধী দল থাকার কথা বলছে, আর অন্যদিকে বিরোধী দল ও বিরোধী মতের বিরুদ্ধে দমন-নিপীড়ন আর হামলা-আক্রমন আর হয়রানির রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। বিরোধী দলসমূহকে কিভাবে ছত্রভঙ্গ আর চাপে রাখা যায় প্রতিনিয়ত সেই চেষ্টাই করে আসছে। রাজনৈতিক প্রতিপক্ষের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকেও তারা সহ্য করতে পারছে না। সরকার মুখে গণতন্ত্রের কথা বলছে, বাস্তেেব তারা নিজেরাই চরমপন্থী নীতিকৌশল অবলম্বন করছে। এই পরিস্থিতি দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে । সভার প্রস্তাবে সরকারের এই চরম কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে গণতান্ত্রিক ধারার সকল বিরোধী দল ও জনগণের কার্যকরি বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেয়া হয়।

সভায় গৃহীত আরেক প্রস্তাবে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মোশতাক আহমেদের বন্দী অবস্থায় মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় কারাবন্দী অবস্থায় মোশতাককে জামিনে মুক্তি না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। প্রস্তাবে মোশতাকের মৃত্যুকে এক ধরনের হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এই ঘটনার বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয় দেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীকে মুক্তি দেয়া হচ্ছে আর অসুস্থ্য লেখককে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে জামিন পর্যন্ত দেয়া হচ্ছে না।

আজ ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশের সর্বশেস রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে রিপোর্ট পেশ করেন। রিপোর্টের উপর আলোচনা করে কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, শহীদীল আলম নান্নু, ফিরোজ আহমেদ, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক রহিমা বেগম, ইমরান হোসেন প্রমুখ।

সভার শুরুতে প্রখ্যাত সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া লেখক মোশতাক আহমদের মর্মান্তিক মৃত্যু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাহমুদ হোসেনের মাতা সুফিয়া বেগেেমর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ