শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে
প্রথম পাতা » জাতীয় » করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে
৭৯১ বার পঠিত
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে

---ঢাকা :: করোনা ভ্যাকসিন নিয়ে সকল ধরণের বাণিজ্য বন্ধ কর ও বিনামূল্যে সকলের জন্য করোনা ভ্যাকিসিনের ব্যবস্থা কর এ দুই দাবিতে বাম গণতান্ত্রিক জোট। আজ ২৫ জানুয়ারি সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পল্টন মোড়ে জামায়েত হয়ে সচিবালয়ে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান করে জোটের নেতা-কার্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। জোট সমন্বয়কের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী)’র আকম জহিরুল ইসলাম, ইউসিএলবি’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত প্রায় এক বছরে সারা বিশ্বে করোনায় একুশ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় নানা রকমের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় ভ্যাকসিন সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে সরকারের এক উপদেষ্টার ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকোকে। বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে জি টু জি চুক্তি না করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সাথে নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। যার মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। নেতৃবৃন্দ বলেন, বেক্সিমকো বেসরকারিভাবে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরা মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা। নেতৃবৃন্দ বলেন ১৯৯৬ সালে শেয়ার বাজারে শাইনপুকুরের উন্মাদনা সৃষ্টি করে যেভাবে বেক্সিমকো মানুষকে লুটে নিয়েছিল সেভাবেই করোনা ভ্যাকসিনের অপর্যাপ্ততার সুযোগে চাহিদার উন্মদনা তৈরি করে চড়াদামে বিক্রি করে তারা মানুষকে সর্বস্বান্ত করবে। জোট নেতৃবৃন্দ সরকার হুঁশিয়ার করে দিয়ে বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য চলবে না।
নেতৃবৃন্দ বলেন, মাত্র দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই দেশের সকল মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সম্ভব। নেতৃবৃন্দ বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সকলের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার জোর দাবি জানান। ব্যবসায়ী বন্ধুদের মুনাফা সুযোগ করে দিতে সরকার যদি ‘টাকা ছাড়া টিকা নাই’ নীতি কার্যকর করে তাহলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রতিমাসে পঞ্চাশ লাখ ডোজ ভ্যাকসিন আমদানি করলে সব মানুষকে ভ্যাকসিন দিতে পাঁচ বছরের অধিক সময় লাগবে। সেক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার প্রদান করতে হবে। নেতৃবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী-মেহনতি মানুষ যারা নাগরিক সেবায় নিয়োজিত রয়েছেন তাদেরকে অগ্রাধিকার তালিকায় রাখার দাবি জানান।





জাতীয় এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে

আর্কাইভ