রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে চলচ্চিত্রকে বিকশিত করা প্রয়োজন : সাইফুল হক
সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে চলচ্চিত্রকে বিকশিত করা প্রয়োজন : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা প্রয়োজন। চলচ্চিত্র একদিকে সামাজিক বাস্তবতাকে যেমন তুলে ধরছে তেমনি মানুষের বেঁচে থাকার আকুতি আর স্বপ্নকে সেলুলয়েডে জীবন্ত করে তুলছে। সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম হিসাবে চলচ্চিত্র নতুন মানবিকতা, নতুন সমাজ-সভ্যতার দিশাও তুলে ধরতে পারে। তিনি বলেন, পুঁজি ও পুঁজিবাদ মানুষের সুকুমারবৃত্তি, স্নেহ, প্রেম, ভালবাসাসহ জীবন-জীবিকার সমস্ত অনুসঙ্গকে কেনা বেচা আর মুনাফার বিষয়ে পরিণত করেছে। এদেশের শাসকশ্রেণী আর নীতিনির্ধারকেরাও আজ পুঁজিবাদের ব্যক্তিকেন্দ্রীক ভোগসর্বস্ব সংস্কৃতির সহযোগিতে পরিণত হয়েছে। এই সুযোগে সমাজে নিয়তিনির্ভর কুপমন্ডুক পশ্চাৎপদ ধ্যান-ধারণা জেঁকে বসেছে। তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তনকামী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রসহ বিভিন্ন শিল্পমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বন্ধা সময়ে সাংস্কৃতিক আন্দোলন মানুষকে আবার জাগিয়ে তুলতে পারে, সমাজ পরিবর্তনে মানুষকে আশাবাদী করে তুলতে পারে। জনগণের মুক্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আজ শনিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বাসার হিরনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল ভাবনা পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আজিজ টিপু।
আলোচনা করেন মাসিক জনগণতন্ত্র পত্রিকার সম্পাদক বহ্নিশিখা জামালী, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, নাট্য নির্দেশক ও অভিনেতা শাহজাহান শোভন, নৃত্যকার পরান বাবু ও রিয়াজ রাজ প্রমুখ।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 