বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভায় মেয়র পদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীয়ত প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা)
রাঙামাটি পৌরসভায় মেয়র পদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীয়ত প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা)
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভোটের হৃত অধিকার প্রতিষ্ঠা করা আজ জনগণের বড় জাতীয় রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। নিজেদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার- ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষকে আজ আবার দাবি তুলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। পছন্দের দল ও প্রার্থীকে ভোট দেবার অধিকার হরণ করে যেভাবে মানুষকে অপমান ও অমর্যাদা করা হয়েছে তা রীতিমত জাতীয় লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বিদায় দিয়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে চরম অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে নজিরবিহীন ব্যর্থতার পরিচয় দিয়ে এসেছে। তিনি এই প্রতিকুল পরিস্থিতিতে ভোটের অধিকার কায়েম এবং স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহীমূলক ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ ৭ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাঙামাটি পৌরসভার নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানাকে পার্টির নির্বাচনী প্রতীক ‘কোদাল’ মার্কা প্রদানকালে উপরোক্ত বক্তব্য রাখেন।
আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদানের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন।
সভায় মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান (রানা) নির্বাচিত হলে কার্যকরি, জনবান্ধব ও জবাবদিহীমূলক পৌরসভা গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 