সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
ঢাকা :: গত ২৬ ডিসেম্বর রাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সমাপ্ত বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে আনছার আলী দুলালকে সভাপতি ও সিকদার হারুনর রশীদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ : আনছার আলী দুলাল- সভাপতি, আবু লাহাব নাইমুদ্দীন- সহ সভাপতি, সিকদার হারুনর রশীদ মাহমুদ- সাধারণ সম্পাদক, ফিরোজ আহমেদ- সহ সাধারণ সম্পাদক, নির্মল বড়ুয়া মিলন- সাংগঠনিক সম্পাদক , সাহাদাৎ হোসেন খোকন- প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রশান্ত দেব ছানা- স্বেচ্ছাসেবক সম্পাদক, খায়রুল বাসার হিরন- সাংস্কৃতিক সম্পাদক, শাহাদাৎ হোসেন শান্ত- অর্থ সম্পাদক, সদস্য হচ্ছেন, সাইফুল হক, আকবর খান, সোলায়মান হোসেন মোল্লা, খলিলুর রহমান, শেখ আফাজউদ্দী, শেখ হালিমা বেগ, আসমা বেগম, সাইফুদ্দীন খান, জসিম উদ্দীন রারী ও রাশেদুল ইসলাম। ৬ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
গত শনিবার কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের ঘোষণা, কর্মসূচি ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় কাউন্সিলে কৃষক আন্দোলনের ১৬ দফা আশু দাবিনামা গ্রহণ করা হয়। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে গৃহীত প্রস্তাবে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 