শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » অধিকার ও মুক্তি অর্জনে রোকেয়ার পথে নারী জাগরণ ঘটাতে হবে
প্রথম পাতা » ছবিঘর » অধিকার ও মুক্তি অর্জনে রোকেয়ার পথে নারী জাগরণ ঘটাতে হবে
৭২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকার ও মুক্তি অর্জনে রোকেয়ার পথে নারী জাগরণ ঘটাতে হবে

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সকল প্রচারণা অবিলম্বে বেআইনী ঘোষণা করার দাবি জানিয়েছেন এবং বলেছেন কুপমণ্ডুক পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল শক্তি এখনও নারীর গণতান্ত্রিক মানবিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী নারীবিদ্বেষী প্রচারণা ও ফতেয়াবাজী অব্যাহত রেখেছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন প্রশাসনের পরোক্ষ মদদে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। নারীকে ভোগের পণ্য হিসাবে প্রচার করে এদের অশ্লীল ও আপত্তিকর বক্তৃতা-বিবৃতি অব্যাহত রয়েছে। তিনি বলেন, গত প্রায় তিন দশক ধরে নারী নেতৃত্বে দেশ পরিচালিত হলেও নারীদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি ঘটেনি। একদিকে পুরুষতান্ত্রিক দাপট আর অন্যদিকে শ্রেণী শোষণ-নিপীড়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীরা এখনও প্রতিনিয়ত নির্যাতিত ও নিগৃহীত। তিনি বলেন, দেশের শ্রমশক্তির ৪০ শতাংশ নারী হলেও তাদের এই ভূমিকার স্বীকৃতি ও মর্যাদা নেই। তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নারীদেরকে সংগঠিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নারী শিক্ষা ও নারী শক্তির পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মবার্ষিকীতে আজ সকালে শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম, যুগ্ম সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, কেন্দ্রীয় নেত্রী তিথি সুর্বণা, বিলকিস বেগম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শাহাদাৎ হোসেন শান্ত, বিপ্লবী ছাত্র সংহতির জোনায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বহ্নিশিখা জামালী বলেন, সংবিধানে নারী-পুরুষের সমঅধিকারের কথা বলা হলে এই সমাজ এখনও নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে। নারী এখনও পরিবার ও সমাজে নিরাপদ নয়। তিনি বলেন, নারীকে অবরুদ্ধ, শোষিত ও বঞ্চিত রেখে সভ্য হিসাবে দাবি করা যাবে না। তিনি রোকেয়ার পথে অধিকার ও মুক্তি অর্জনে নারী জাগরণের আহ্বান জানান। এই সংগ্রামে তিনি পুরুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ