শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বিশিষ্ট অভিনেতা নাট্যজন বীরমুক্তিযোদ্ধা আলী যাকের এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিশিষ্ট অভিনেতা নাট্যজন বীরমুক্তিযোদ্ধা আলী যাকের এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিশিষ্ট অভিনেতা ও নাট্যজন বীরমুক্তিযোদ্ধা আলী যাকের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক বহুমাত্রিক কৃতি সন্তানকে হারিয়েছে। শব্দসৈনিক হিসাবে মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ সংগঠক হিসেবে গত পাঁচ দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর অভিনয়ের ক্ষেত্রে তিনি যে নতুন মাত্রা যুক্ত করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। এদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। একজন আলী যাকের এর শুন্যতা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি আলী যাকের এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
আজ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তাঁর কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পার্টি ঢাকা বিশ^বিদ্যালয় চত্ত্বরে মিলন স্মৃতিস্তম্ভে ও পুস্পস্তবক অর্পণ করে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাকসহ মহানগর নেতৃবৃন্দ পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 