রবিবার ● ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সফিউদ্দীন সরকার প্রকৌশলগত উন্নয়ন ধারায় দেশের টেকসই উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন
সফিউদ্দীন সরকার প্রকৌশলগত উন্নয়ন ধারায় দেশের টেকসই উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন
ঢাকা :: দেশের বিশিষ্ট প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের দীর্ঘদিনের সভাপতি সফিউদ্দীন সরকার আজ ২৫ অক্টোবর রবিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার ইব্রাহিমপুরে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিশিষ্ট প্রকৌশলী সফ্উিদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক সৃজনশীল ও প্রতিভাবান প্রকৌশলীকে হারিয়েছে। তিনি প্রকৌশলগত ক্ষেত্রে প্রচলিত অনেক উন্নয়ন ধারার সমালোচনা করে বিভিন্ন ক্ষেত্রে বিকল্প প্রস্তাবনা হাজির করেছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবিসংবাদিত নেতা হিসাবে তিনি বিভিন্ন ফোরামে এসব চিন্তা পেশ করেছিলেন। তার উদ্যোগে প্রকাশিত ‘কারিগর’ পত্রিকায় নানা সৃজনশীল চিন্তা ও পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তার প্রকৌশলগত চিন্তার কেন্দ্রে ছিল দেশ ও মানুষের কল্যাণ। তিনি সাশ্রয়ী, পরিবেশবান্ধব, টেকসই ও দেশের উপযোগী উন্নয়ন অবকাঠামো গড়ে তোলায় মনযোগি ছিলেন। তিনি ছিলেন আধুনিক, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও সাহিত্যপ্রিয় সংস্কৃতিবান। তিনি ভাসানী পরিষদ ও বিজ্ঞান চেতনা পরিষদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
বিবৃতিতে তিনি সফিউদ্দীন সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ
প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত
ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন : জুঁই চাকমা
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
১২ ফেব্রুয়ারি সকালে ভোট কেন্দ্রে এগিয়ে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান 