শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসার আহবান- সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসার আহবান- সাইফুল হক
৭৬২ বার পঠিত
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসার আহবান- সাইফুল হক

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগ প্রচলিত উন্নয়ন দর্শন, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছে। এই সত্য উপলব্ধিতে নিতে ব্যর্থ হলে আগামীতে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি আরো ভয়ংকর সব ভাইরাসের মুখোমুখি হতে হবে। প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসতে না পারলে মানুষ ও প্রকৃতির মধ্যকার ভারসাম্য আরো গুরুতরভাবে বিপন্ন হবে। মানুষের অস্তিত্বই নানাদিক থেকে হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই বাংলাদেশ প্রবল ঝুঁকির মধ্যে, তার উপর মাটি, পানি, বায়ু, নদী, বনাঞ্চল বিষাক্ত ও ধ্বংসকারি মেগা উন্নয়ন প্রকল্পসমূহ অব্যাহত থাকলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের বিপদের মধ্যে নিপতিত হতে পারে। রূপপুর পারমানবিক প্রকল্প, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ কয়লাভিত্তিক নানা প্রকল্প এসব ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষার মত গুরুত্বপূর্ণ সামাজিক খাতসমূহকে যে মুনাফাকেন্দ্রীক স্বেচ্ছাচারী ব্যবস্থার উপর ছেড়ে দেয়া যাবে না করোনা মহামারী তা আরো একবার প্রমাণ করেছে। তিনি স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ববিহীন নিছক আমলানির্ভর রাজনৈতিক-শাসনতান্ত্রিক ব্যবস্থা দিয়েও মহামারী দুর্যোগকে কার্যকরিভাবে মোকাবেলা করা যাবে না। তিনি জাতীয় দুর্যোগকে সম্মিলিত জাতীয় উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নানাস্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এই সময় তিনি আগামী ১৭ আগস্ট পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যেও পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জোনায়েত হোসেন প্রমুখ।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ