শিরোনাম:
●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কুষ্টিয়া » অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
প্রথম পাতা » কুষ্টিয়া » অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
২১০ বার পঠিত
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল ১১ এপ্রিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজাকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেন, ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের মধ্যযুগীয় বর্বরতার যুগ ফিরিয়ে আনা যাবেনা, প্রকাশ্য দিবালোকে মানুষ খুনকে বরদাস্ত করা যাবেনা। তিনি বলেন, কোন ধর্মপ্রাণ মানুষ এই ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডকে অনুমোদন দিতে পারেনা।
তিনি বলেন, একদল দুর্বৃত্ত দলবেঁধে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রড, লাঠিসোটা সহকারে মিছিল নিয়ে আব্দুর রহমানের দরগাহ শরীফে হামলা চালায়। তারা মাজারে ব্যাপক ভাংচুর করে এবং মাজারের দ্বিতীয় তলা থেকে পীর আব্দুর রহমানকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে রড এবং লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং হত্যা করে নির্বিঘ্নে চলে যায়। এই ঘটনা প্রমাণ করে দেশে বিগত অন্তর্বর্তী সরকারের আমলের মত মব সন্ত্রাস কত ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান সরকার এর দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারে না।
তিনি আরো বলেন, ইতিপূর্বেও রাজবাড়িতে কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশ পুড়িয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে। সেই ঘটনার কোন বিচার আজ অবধি করা হয়নি। গত দেড় বছরে শতাধিক মাজার ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলেও জড়িতদের বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখনি যদি সরকার এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দেশে আইনের শাসন বলতে কিছু থাকবে না।
তিনি অনতিবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তিমূলক বিচার ও শাস্তি প্রদানের আহ্বান জানান। একইসাথে তিনি এপর্যন্ত মাজার কেন্দ্র করে সংঘটিত সকল সহিংসতার বিচার দাবি করেন।
বিবৃতিতে তিনি দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে এই ধরণের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান।





কুষ্টিয়া এর আরও খবর

আর্কাইভ