শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
৩৯২ বার পঠিত
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা

------ মো. কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়াস্থ বেণুবন উমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালের পর্বে বেণুবন উমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি দায়ক - দায়িকা উদ্যোগে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, পঞ্চশীল, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,প্রাতঃরাশ,কল্পতরুসহ নানাবিধ দান আয়োজন করা হয়।

শত শত পুণ্যার্থী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে বিহার প্রাঙ্গণ দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে।
এই উপলক্ষে বিহারের প্রবেশ পথে প্রয়াত উওমানন্দ মহাস্থবিরের স্মরণে নির্মিত হয় একটি সুদৃশ্য তোরণ। সকাল থেকে পুণ্যার্থীরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন, পঞ্চশীল গ্রহণ, ধর্মসভা ও চীবর দানে অংশ নেন।
দিনের প্রধান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় সংবর্ধনা ও আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন পনসোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় নাইন্দাবাসা মহাস্থবির।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় মঙ্গলারাম মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ্ এর পক্ষে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার ও রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ছিলেন
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ্, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা ও কাউখালী বিএনপির সহ-সভাপতি পাইহিং মং মারমা।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল বিভাগের প্রকৌশলী পবন বড়ুয়া নিশান-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্যামল চৌধুরী, সমর বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, জীবন বড়ুয়া, হেডম্যান অভিষেক দেওয়ান, সাধন চন্দ্র বড়ুয়া, জীবন বড়ুয়া ও আয়ারল্যান্ড প্রবাসী রিপন বড়ুয়া।
উদ্বোধনী বক্তব্য রাখেন বেণুবন উমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া।
বক্তারা কঠিন চীবর দানের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।
দিনব্যাপী এই উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।
গত ৭ অক্টোবর রাঙামাটিতে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়। কাউখালীর বেতবুনিয়া বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে মাসব্যাপী কঠিন চীব দানোৎসব শেষ হয়।
বেনুবণ উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

আর্কাইভ