রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ভক্ত ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্য হিন্দু - মুসলমান- বৌদ্ধ- খ্রীষ্টার্ণ সবাই মিলে মিশে এক অনবদ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বসবাস করছে।
বিভিন্ন সময়ে কেবলমাত্র রাজনৈতিক কারণে একটি অশুভ চক্র ষড়যন্ত্র করে পূজার সময় নানা কৌশলে এই সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা চালিয়েছে। এই অপতৎপরতায় সাময়িক সময়ের জন্য উত্তেজনাবশত কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সেটা অত্যান্ত ন্যাক্কারজনক এবং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তারা আমাদের অসাম্প্রদায়িক মন মানসিকতার, আমাদের সম্প্রীতির বন্ধনে কোন ফাটল ধরাতে পারেনি। এই সম্প্রীতি, এই ঐক্যই আমাদের বড় শক্তি। যে কোন মূল্যে এই সম্প্রীতি অটুট রাখতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশ চালাতে পারছেন না। দেশের সামগ্রীক আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে ,মানুষের জান- মালের নিরাপত্তা নেই। সে কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মাঝে মধ্যে উদ্বেগ, উৎকন্ঠায় থাকেন।
পুজারী ও ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে বৈষম্যের কোন সুযোগ নেই।
তিনি খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীর গণ ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও আইনানুগ বিচারের দাবি জানান। পাহাড়ের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি আহবান জানান।
পুজামন্ডপে তাঁর সাথে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ কেন্দ্র ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপরোক্ত ছিলেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 