রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনা মধ্যযুগীয় বর্ররতার সামিল
কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনা মধ্যযুগীয় বর্ররতার সামিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারীতার সুযোগে দেশকে আইয়েমে জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেবার চেষ্টা করছে।তিনি রাজবাড়ীতে কথিত তৌহিদী জনতার নামে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্বিতীয় কোন নজির নেই।তিনি ধর্মের নামে এই ধরনের অধর্মের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মানুষদের সোচ্চার হবার আহবান জানান।
তিনি চট্টগ্রামের হাটহাজারী সহ দেশের নানা যায়গায় ছড়িয়ে পড়া সংঘাত সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এইসব নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ।
আজ রবিবার বিকালে পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, স্বেচ্ছাসেবক বিভাগের সদস্য আইয়ুব আলী, বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, ফায়েজুর রহমান মনির, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সভার শুরুতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 