বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠান রাঙামাটিতে অনুষ্ঠিত
ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠান রাঙামাটিতে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: আজ ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত পার্টির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করুন শ্লোগান নিয়ে ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
স্বাগত বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ এর রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, খেলাফত মজলিশ বাংলাদেশ এর রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা মো. সামশুল আলম, রাঙামাটি জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের জেলা আহ্বায়ক কামাল উদ্দিন ও জাতীয় নাগরিক পরিষদ (এনসিবি) এর রাঙামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
এসময় সিপিবি রাঙামাটি জেলা কমিটির সহ সম্পাদক এম জিসান বখতেয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানে আগত অতিথি জেলা রাজনীতিক নেতৃবৃন্দ-কে নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ে বৈষম্য বইটি সম্পাদক নিজ হাতে উপহার দেন।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী নারী জুঁই চাকমা।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 