শিরোনাম:
●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
৭৪৯ বার পঠিত
সোমবার ● ৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে লিবিয়ায় কথিত মিলিশিয়া কর্তৃক ২৬ জন বাংলাদেশীকে গুলি করে ও আরো ১১ জনকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন লিবিয়া ও মধপ্রাচ্যের দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশী শ্রমিকেরা এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে। করোনা মহামারীতে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী শ্রমিকের জীবনে অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে। এদের এক বড় বড় অংশের এখন কোন কাজ নেই, খাবার নেই, অনেকের বাস করার মত কোন ব্যবস্থাও নেই। অভিবাসী হাজার হাজার শ্রমিক এখন ফেরারী হয়ে আতঙ্কের মধ্যে বেঁচে আছে। ‘আনডকুমেন্ট’ কাগজপত্রহীন অসংখ্য শ্রমিককে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে। খাদ্যের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের উপর গুলী বর্ষণসহ নির্যাতন-নিপীড়ন অব্যাহত রয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন অভিবাসী এই শ্রমিকদের দেখভাল ও তাদের নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের দূতাবাস ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আসছেন। শ্রমিকেরা দূতাবাসে হাজার হাজার অভিযোগ করার পরও দূতাবাসের কোন ভূমিকা দেখা যায় না।

তিনি উল্লেখ করেন, অভিবাসী শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা বিধানে ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও দায়িত্বহীন ও অকার্যকরি ভূমিকা পালন করে এসেছে। মাঝে-মধ্যে বিবৃতি প্রদান করা ছাড়া তাদের আর কোন দৃশ্যমান নয়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাসসহ শ্রমিকদের বিদেশে পাঠানোর সাথে যুক্ত প্রতিষ্ঠান ও মানব পাচারকারীদের কারণে এখন কয়েক লক্ষ বাংলাদেশী অভিবাসী শ্রমিকেরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পতিত হয়েছে।

তিনি অনতিবিলম্বে মানবিক বিপর্যয় এর সম্মুখীন বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা বিধান, তাদের খাদ্য, চিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিত করা। ফলে আটক শ্রমিকদের মুক্ত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি লিবিয়ায় নিহতদের জন্য গভীর শোক জানিয়ে আহতদের উপযুক্ত চিকিৎসা এবং তাদের পরিবারসমূহের পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে

আর্কাইভ