শিরোনাম:
●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
২৬১ বার পঠিত
সোমবার ● ১২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

------স্টাফ রিপোর্টার :: ১১ মে-২০২৫ রবিবার সকাল ৮টায় মহাকারুনিক তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে রাঙামাটি শহরের তবলছড়ি মিনিষ্টারিয়াল ক্লাব থেকে রাঙামটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পর্যন্ত বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রাটি উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় রাঙামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এসইউপি, পিএসসি, আনসার ও ভিডিপি রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম, রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর মো. আসফিকুর রহমান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরো, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অরুপ মুৎসুদ্দী, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের জিনপদ বড়ুয়া, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্যরা, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা, বৌদ্ধ ধর্মীয় কির্তনীয়া দল এবং রাঙামাটিতে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর ৩ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোরা জাতীয় পতাকা, বৌদ্ধ ধর্মীয় পাতাকা হাতে নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।

রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সকাল ৯টায় অনুষ্ঠানের ২য় পর্বে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এসইউপি, পিএসসি, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন পুলিশ সুপার, আনসার ও ভিডিপি রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম ।
স্বাগত বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, সিপিবি রাঙামাটি জেলা কমিটির সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা বিএনপির পক্ষে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খৃষ্টিান ঐক্য পরিষদ, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পূণ্যার্থীরা উপস্থিত ছিলন।

উল্লেখ্য, ৯, ১০ ও ১১ মে-২০২৫ ইংরেজি তারিখ বৌদ্ধ বিহারের শীর্ষে বৌদ্ধ ধর্মের ও জাতীয় পতাকা উত্তলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, ত্রিপিটকের বক্তব্য পাঠ করা, অর্থপূর্ণ ধর্মগ্রন্থ পাঠ করে দলগত ধ্যানের অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, ধর্মীয় সংগিত প্রতিযোগিতা, ধর্মীয় সূত্র পাঠ প্রতিযোগিতা, বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রা, বুদ্ধের জীবন নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আগত পূণ্যার্থীদের দুপুরের আহার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন

আর্কাইভ