শনিবার ● ৩ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » যুবশক্তি জেগে না থাকলে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবেনা
যুবশক্তি জেগে না থাকলে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী পরাশক্তিসমূহের ভূ -রাজনৈতিক কৌশলগত পরস্পরবিরোধী স্বার্থের যে টানাপোড়েন রয়েছে বাংলাদেশকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ কোন দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার অবকাশ নেই।বাংলাদেশ এই অঞ্চলে কারও বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা।
তিনি বলেন, এই মুহুর্তে আঞ্চলিক পরিস্থিতিও বেশ উত্তেজনাপূর্ণ ও জটিল। ভারত-পাকিস্তানের মধ্যে রয়েছে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ। বাংলাদেশের কোনভাবেই এই উত্তেজনার অংশ হবেনা।তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এরকম যেকোন পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে এড়িয়ে চলতে হবে।
তিনি বলেন, মানবিক কারনেই বাংলাদেশ বার লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আরাকান অঞ্চলে করিডর দেয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডর দেয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হবারও আশংকা থাকবে।
তিনি জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ব্যতিরেকে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।
আজ শনিবার বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত আহবান জানান।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিরুল রহমান ডালিম,আরিফুল ইসলাম, ফায়েজুর রহমান মনির , মোহাম্মদ স্বাধীন মিয়া, শিবু মোহান্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সাইফুল হক আরও বলেন, প্রতিবাদী যুবশক্তি জেগে না থাকলে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবেনা।তিনি যুব আন্দোলনকে বেগবান করার জন্য যুব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 