শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ
৩৪৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ

--- আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা, গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু,গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।

সমাবেশে সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী দখলদার বাহিনী ইতিহাসের নিষ্ঠুরতম নারকীয় হামলায় নারী, শিশুসহ সাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, বোমা মেরে বাড়ী ঘরসহ নানা স্থাপনা উড়িয়ে দেওয়া হচ্ছে তা বিশ্বের শান্তিকামি মানুষ মেনে নিতে পারে না। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিদিন গাজায় শত শত নারী শিশুসহ সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করছে। এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এটা মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতি সংঘ এ ব্যাপারে কার্যকরি কোন ভুমিকা রাখছে না। আমরা অনতিবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ করার জন্য জাতি সংঘসহ আন্তর্জাতিক সংগঠনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাইফুল হক বলেন, প্রায় দেরবছর ধরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী সাধারণ নিরস্ত্র মানুষের উপর যেভাবে লাগাতার গণহত্যা, হামলা সংঘটিত করছে, কোন সভ্য জাতি- সভ্য মানুষ মেনে নিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদেই ইসরাইল ফিলিস্তিনে এই গণহত্যা চালাতে পারছে।অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে। যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে হবে। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে জাতি সংঘের প্রতি চাপ প্রয়োগের জন্য আহ্বান জানান।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ করতে হবে। আমরা ফিলিস্তিনের স্বাধিনতাকামী জনগণের সাথে আছি। বাংলাদেশের জনগণ সহ বিশ্বের গণতন্ত্রমনা মানুষও ফিলিস্তিনের সাথে আছে। তারা স্বাধিন না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে আছি, থাকবো। তিনি গতকালকে ভারতের বিএসএফ কর্তৃক লালমনিরহাটে বাংলাদেশী নাগরিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট ভেঙ্গে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান।
বাচ্চু ভূঁইয়া বলেন, গাজায় গণহত্যা বন্ধে কার্যকারি ভূমিকা না রেখে জাতিসংঘ একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পর্যবসিত হচ্ছে। আমরা গাঁজার জনগণের পাশে আছি। জায়নবাদি ইসরাইল ধ্বংস হোক । বিশ্বের মানুষ এখন এই দাবিতে সোচ্চার।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার,জেএসডি’র সহ- সভাপতি এডভোকেট কে এম জাবির,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড, আবু ইউসুফ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন

আর্কাইভ