শিরোনাম:
●   গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল ●   নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ●   ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ●   নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন ●   কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথাই মনে করিয়ে দেয়
প্রথম পাতা » ছবিঘর » বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথাই মনে করিয়ে দেয়
৩৮৬ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথাই মনে করিয়ে দেয়

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে মিস আর্থ মেঘনা আলমকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তার বাসার দরজা ভেঙে গ্রেফতার এবং ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যেভাবে মেঘনাকে বাসা থেকে জবরদস্তিমূলকভাবে তুলে নিয়ে নিবর্তনমূলক কালো আইনে সাজা নিয়ে জেলে পাঠানো হয়েছে কেবল বিগত দিনের ফ্যাসিবাদী দুঃশাসনের কথাই মনে করিয়ে দেয়।এই ঘটনা মানবাধিকারের চূড়ান্ত লংঘন। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের নিপীড়নমূলক কোনভাবেই বরদাস্ত করা যাবেনা।

তিনি বলেন, ‘৭৪ এর বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী সকল কালাকানুন বাতিল করা গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দাবি। এইসব কালাকানুন বাতিলের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে উঠেছে।এখন দুই দশক পর একজন নারীর বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ কেন কিভাবে করা হোল তার পরিস্কার ব্যাখ্যা দরকার।

তিনি উল্লেখ করেন, মেঘনা কোন অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে।কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যুনতম কোন সুযোগ না দিয়ে যেভাবে সাজা দেয়া হয়েছে তা অন্তর্বর্তী সরকারের জন্যই লজ্জার কারণ হয়ে উঠেছে।এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।

তিনি বলেন, একজন বিদেশী নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎগতিতে বিতর্কমূলক যে পদক্ষেপ নিয়েছে দেশের নাগরিক মেঘনা আলমের অধিকার রক্ষায় সরকার তেমন কোন পদক্ষেপই গ্রহণ করেনি।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে নিবর্তনমূলক বিশের ক্ষমতা আইনে অন্তরীণ মেঘনা আলমের মুক্তি দাবি করেন।তিনি অনতিবিলম্বে ‘৭৪ বিশেষ ক্ষমতা আইনও বাতিলের দাবি করেন।
একইসাথে তিনি মেঘনা আলমের গ্রেফতার ও হয়রানির সাথে যুক্ত অতি উৎসাহী পুলিশ সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন
নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে  কমপক্ষে তিনটি  মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ  দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল

আর্কাইভ