শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের অস্থিতিশীলতা সরকারকেও অস্থিতিশীল করে তুলতে পারে
প্রথম পাতা » ছবিঘর » রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের অস্থিতিশীলতা সরকারকেও অস্থিতিশীল করে তুলতে পারে
২৬৮ বার পঠিত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের অস্থিতিশীলতা সরকারকেও অস্থিতিশীল করে তুলতে পারে

--- শনিবার সকালে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছেন যা আর তারা বন্ধ করতে পারছেন না।সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছেন না। তিনি বলেন, দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। তিনি বলেন সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষ্মণ নয়।এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।
তিনি বলেন গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্বেও সরকারের উপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে।মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।
তিনি জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরী করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরী হয়।
তিনি বলেন, সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করতে চায়।কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।
তিনি বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনও পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোন কমিশন গঠন করা হয়নি।তিনি অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করার আহবান জানান। একইসাথে তিনি শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি কমিশন গঠন করার আহবান জানান। তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী, মোহাইমিনুল হক,পবিত্র এদবর,মোঃ লিটন মন্ডল, মামুনুর রহমান রজব,শাখিলা আকতার শান্তা, রেজাউল ইসলাম আশরাফুল ইসলাম প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।
কাউন্সিকের শুরুতে সিপিবির প্রাক্তন সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ