শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » গণতান্ত্রিক রুপান্তরের পথে গৌরবজনক উত্তরাধিকার ধারন করা দরকার
প্রথম পাতা » ছবিঘর » গণতান্ত্রিক রুপান্তরের পথে গৌরবজনক উত্তরাধিকার ধারন করা দরকার
২৩০ বার পঠিত
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক রুপান্তরের পথে গৌরবজনক উত্তরাধিকার ধারন করা দরকার

--- আজ সকালে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে “গণঅভ্যুত্থান - গণতান্ত্রিক রাষ্ট্র : নাগরিক বিতর্ক ” শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, জুলাই - আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।তারা বলেন , নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিংগ, সম্প্রদায় নির্বিশেষে নাগরিকদের মধ্যে অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তারা বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের জনা রাজনৈতিক দল ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহেরও গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের রুপান্তরের জন্য গণঅভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবেনা। বিভাজন ও অনৈক্য দেখা দিলে তাতে কেবল পরাজিত ফ্যাসিবাদী শক্তিই লাভবান হবে।তিনি বলেন, কোন কিছু চাপিয়ে দেয়ার সুযোগ নেই।জোর করে কোন এজেন্ডা ঢুকাতে গেলে তাতে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে। তিনি বলেন , অনেকের মধ্যে পতিত ফ্যাসিবাদী সরকারের ছায়া দেখা যাচ্ছে। তিনি সরকারকে ঐক্যমতের ভিত্তিতে তাদের পদক্ষেপ নেবার আহবান জানান। তিনি বলেন, এই সরকারের এসিড টেষ্ট হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ এর মধ্য নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নেয়া।

বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আমাদের গৌরবজনক উত্তরাধিকার ধারন করতে হবে।মুক্তিযুদ্ধসহ স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে আমাদের অর্জনসমূহ সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে।হঠাৎ করে আমাদের যাত্রা শুরু হয়নি।অতীত মুছে ফেলার যে কোন তৎপরতা আত্মঘাতী হয়ে উঠতে পারে।তিনি গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে গণতান্ত্রিক রুপান্তরের বর্তমান সম্ভাবনা কাজে লাগানোর আহবান জানান।

সভার সভাপতি শেখ আবদুন নূর গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এই সুযোগ নষ্ট হতে দেয়া যাবেনা।

,জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশিষ্ট লেখক - বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান,প্রাক্তন এমপি এডভোকেট তাসমিন রানা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী। মুক্ত আলোচনায় অংশ নেন তুষার রেহমান,মীর রেজাউল আলম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্য সচিব বাবর চৌধুরী।

ডা: জাহেদ উর রহমান বলেন, আমাদের চিন্তা মননে স্বৈরাচার বাসা বেঁধেছে।সবার মধ্যে কেমন করে যেন এক এক জন ছোট ছোট ফ্যাসিস্ট হাসিনা যায়গা করে নিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এই ফ্যাসিবাদী চিন্তা মনোভাবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ তার ১৬ বছরের দুঃশাসনে দেশের অর্থনীতি ও রাজনীতি ধ্বংস করে গেছে। ক্ষমতা কে তারা লুটপাটের সুযোগ হিসাবে গ্রহন করেছে।তিনি বলেন,এখন গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে।
নারী নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, আমাদের সমাজে নারীরা
শ্রেণী ও পুরুষতান্ত্রিক দ্বিবিধ শোষনের শিকার।নারী মুক্তির প্রশ্ন এখনও সংস্কারের আলোচনায় বড় ভাবে নেই।তিনি বলেন নারীবান্ধব গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে নারীর অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে।

এডভোকেট তাসমিন রানা বলেন, রাষ্ট্র প্রশাসনের ক্ষেত্রে আমরা এখনও ঔপনিবেশিক উত্তরাধিকার বহন করছি।স্বাধীন দেশের উপযোগী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যেকটি ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে।





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ