বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সাথে ৭ মার্চকে গুলিয়ে ফেলার অবকাশ নেই
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সাথে ৭ মার্চকে গুলিয়ে ফেলার অবকাশ নেই
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার কর্তৃক পতিত আওয়ামী লীগ সরকারের নেয়া জাতীয় দিবস সমূহের সাথে ঐতিহাসিক ৭ মার্চ বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন অপরাপর জাতীয় দিবসের সাথে ৭ মার্চকে একাকার করে দেখা বিবেচনাপ্রসূত নয়। তাছাড়া ৭ মার্চে সরকারি কোন ছুটিও ছিলনা।
তিনি বলেন, অন্যান্য জাতীয় দিবসের সাথে ৭ মার্চ বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে ভুল বার্তা যাবে এবং অন্তর্বর্তী সরকারকে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্যে ঠেলে দেবে।
তিনি বলেন, বিশেষ পরিবারকেন্দ্রীক কয়েকটি দিবসের সাথে ৭ মার্চকে গুলিয়ে ফেলার কোন অবকাশ নেই। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও তাদের গণহত্যার মত অপরাধের সাথে মুক্তিযুদ্ধ ও ৭ মার্চকে সম্পর্কিত করে দেখারও কোন সুযোগ নেই।তিনি বলেন, ১৯৭১ এর অগ্নিঝরা উত্তাল সময়ে ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা মুক্তিসংগ্রামে ঝাপিয়ে পড়ায় দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে রাজনৈতিক দিশা দিয়েছিল।
তিনি বলেন, সংবেদনশীল ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোন রাজনৈতিক অবস্থান ঘোষণা ও সিদ্ধান্ত নেবার আগে দেশের যে মানুষ, রাজনৈতিক দল ও সামাজিক অংশসমূহ অন্তর্বর্তী সরকারকে এককাট্টা সমর্থন জুগিয়ে আসছে তাদের মনোভাব, আকাংখা ও আবেগ বিবেচনায় নেয়া দরকার। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র,শ্রমিক জনতার গণঅভ্যুত্থান যে অসাধারণ গণঐক্য তৈরী করেছে এবং নতুন এক অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রাজনৈতিক ইতিহাসের ভুল ও পক্ষপাতদুষ্ট ব্যাখ্যায় তা নষ্ট করা আত্মঘাতী হতে পারে।
তিনি বলেন, আমাদের ইতিহাসের যেমন অনেক অসাধারণ গৌরবজনক উত্তরাধিকার রয়েছে , তেমনি রয়েছে অনেক নির্মম নেতিবাচক উত্তরাধিকার। সবটাই আবার ইতিহাসের অংশ। ইতিহাসের নির্মোহ পর্যালোচনার ভিত্তিতেই স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে তার আগামীর পথ চলা নিশ্চিত করতে হবে।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 