শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » মায়ানমারের ধারাবাহিক উসকানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর
মায়ানমারের ধারাবাহিক উসকানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে টেকনাফের সেন্টমার্টিন উপকুলে মায়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের জলসীমানায় মায়ানমারের যুদ্ধজাহাজের অবস্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মায়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি ও জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।বাংলাদেশীদের ট্রলার লক্ষ্য করেও ইতিমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এইসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ।
বিবৃতিতে তিনি বলেন, টেকনাফ,সেন্ট মার্টিনসহ সীমান্তবর্তী অঞ্চলে মায়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উসকানি সৃষ্টি করে আসছে। তাদের এইসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক তৈরী হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে।
বিবৃতিতে তিনি মায়ানমারের জান্তা বাহিনীর এসব উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে সরকারের নির্বিকার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন অবিলম্বে মায়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়া দরকার।
তিনি সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েনসহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 