শিরোনাম:
●   সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ ●   প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   কারো কোন কথায় প্রভাবিত না হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জুঁই চাকমার উদাত্ত আহ্বান
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » গণভবন থেকে রাষ্ট্রীয় পাটকলে উৎপাদন বন্ধের ঘোষণা ন্যাক্কারজনক ও প্রতারণামূলক : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » গণভবন থেকে রাষ্ট্রীয় পাটকলে উৎপাদন বন্ধের ঘোষণা ন্যাক্কারজনক ও প্রতারণামূলক : বাম জোট
৭২৯ বার পঠিত
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণভবন থেকে রাষ্ট্রীয় পাটকলে উৎপাদন বন্ধের ঘোষণা ন্যাক্কারজনক ও প্রতারণামূলক : বাম জোট

---প্রেস বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ৩ জুলাই ২০২০ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মূখ্য সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রীয় ২৫টি পাটকলে ১ জুলাই ২০২০ থেকে উৎপাদন বন্ধের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিজেএমসি বা পাটমন্ত্রণালয় থেকে না হয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয় থেকে পাটকল বন্ধের ঘোষণা অত্যন্ত ন্যাক্কারজনক ও শ্রমিক-জনতার সাথে প্রতারণা করা। কারণ একদিকে গত ২৯ জুন শ্রম প্রতিমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় পাটকলের সিবিএ, নন-সিবিএ শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মিল চালু রেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে মর্মে আলোচনার পর যখন শ্রমিকেরা আন্দোলনের কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দিল তার ২ দিন পরেই প্রধানমন্ত্রী গণভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে পাটকল বন্ধের ঘোষণা দেয়া হলো। এ ঘটনা সরকারের কূটকৌশল ছাড়া অন্য কিছু নয়। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করলো আর প্রধানমন্ত্রী বন্ধের ঘোষণা দিল যাতে শ্রমিকেরা পুনরায় সংঘটিত হওয়া ও আন্দোলনের সুযোগ না পায়। তাছাড়া তথাকথিত মুক্তিযুদ্ধের সরকার - বিএনপি জামাত জোট সরকারের কাছ থেকে শিক্ষা নিয়েই এবারে পাটকল বন্ধ করছে। আদমজী ৭ দিনের নোটিশে বন্ধ করেছিল এবারে কোন সময় না দিয়ে বিনা নোটিশে কারখানা বন্ধ হলো। আসলে আওয়ামী লীগ - বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ, তারা উভয়েই লুটেরা ধনিকদের স্বার্থ রক্ষাকারী দল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করতে হলে ২ মাস পূর্বে নোটিশ দিতে হয়। রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধে এ নিয়ম মানা হলো না। পাট মন্ত্রণালয় বন্ধ করলে এ নিয়ম মানার বাধ্যবাধকতা ছিল তাই চালাকী করে প্রধানমন্ত্রী বন্ধ করে দিল। কারণ অলিখিতভাবে আছে আইনে যাহাই থাকুক প্রধানমন্ত্রী কোন ঘোষণা দিলে সেটাই আইনে পরিণত হবে। রাষ্ট্রীয় পাটকল বন্ধে ভোট ডাকাত আওয়ামী ফ্যাসিবাদী সরকার সেই সুযোগ কাজে লাগালো।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমনিতেই আমাদের দেশ থেকে কাঁচা পাট ভারতে পাচার হয়ে যায়, এখন রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে পাচারের পথকেই আরো সুগম করে দিল এবং ভারতের পাটকলকে উজ্জীবিত করতেই কি বাংলাদেশের পাটকল বন্ধ করার দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী সরকার এ কাজ করলো তা দেশবাসীর কাছে এক বিরাট প্রশ্ন।
নেতৃবৃন্দ গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। একই সাথে সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে সরকারের রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে

আর্কাইভ