শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে যুব প্রতিরোধ জোরদার করার আহবান
প্রথম পাতা » ছবিঘর » জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে যুব প্রতিরোধ জোরদার করার আহবান
৭৭৭ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে যুব প্রতিরোধ জোরদার করার আহবান

--- আজ সকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতাকেন্দ্রীক রাজনীতি পুরোপুরি পচে গেছে। আদর্শহীন নীতিহীন ক্ষমতার রাজনীতি এদেশে দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিনত হয়েছে।দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অশুভ মেলবন্ধন দানবীয় শক্তিতে পরিনত হয়েছে। একারণে কেউই আর ক্ষমতা ছাড়তে চায়না।

তিনি বলেন, দেশের বিশাল যুব শক্তি এক আশাহীন - স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিনত করা হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুব সমাজকে নৈতিক দিক থেকেও দূর্বল করে তাদেরকে নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। যুবকদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী লাঠিয়াল আর মাস্তান সন্ত্রাসীতে পরিনত করেছে।

তিনি বলেন, জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান । তিনিবলেন, ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণকারি বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দেয়া আজ দেশপ্রেমের বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।তিনি যুব আন্দোলনের সংগঠকদেরকে দেশ ও জনগণকে রক্ষার পবিত্র ব্রতে এগিয়ে আসার আহবান জানান।

সভায় জাতীয় যুব কনভেনশন এর দাবিনামা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, ফাহিম আহমেফ মিনহাজ, রতন গোস্বামী,শৈসব আহমেদ হ্রদয়,আবুল কালাম, জামাল সিকদার, নান্টু দাস,হাফিজুল ইসলাম রুবেল, দীপু দাস,মোহাম্মদ নাঈমউদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে বেইলি রোড়ে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ