শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যে কোন সময় আগ্নেয়গিরির মত বিষ্ফোরিত হতে পারে
সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যে কোন সময় আগ্নেয়গিরির মত বিষ্ফোরিত হতে পারে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের নিরাপত্তা ও অধিকার কেড়ে নিয়ে সরকার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেনা। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা না থাকায় সরকারকে দমন, নিপীড়ন, হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ গ্রহণ করতে হয়েছে। নিবর্তনমূলক নতুন সাইবার নিরাপত্তা আইনও সরকারকে রক্ষা করতে পারবে না।প্রতিপক্ষ ও ভিন্নমত দমনের সবগুলো ধারা অক্ষুণ্ণ রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের পোশাক পরিবর্তন দেশবাসী গ্রহণ করবেনা।
তিনি বলেন, গণরোষ থেকে এবার এই সরকার আর রক্ষা পাবে না। গণরোষ অচিরেই গণঅভ্যুত্থানের চেহারা নেবে এবং সরকারকে বিদায় করবে।সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মাত্র।
তিনি বলেন এই সরকার এতটাই গণবিরোধী যে এই সরকারকে রক্ষায় এবার কেউই আর এগিয়ে আসবে না।দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব থেকে এই সরকার এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন, মান সম্মান নিয়ে এখনও সরকারের পদত্যাগের সুযোগ আছে।দম্ভ ও জেদ নিয়ে ক্ষমতা আগলে রাখতে চাইলে সরকারকে লজ্জাজনক ভাবেই সরে যেতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন তার ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুখোমুখী।এবার মানুষ এই সংগ্রামে বিজয়ী হবে, দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবে।
পার্টির জাতীয় পরিষদের সভায় সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলম, ইমরান হোসেন,, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, মোহাম্মদ ফিরোজ, সালাউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, নাঈম খান, ওসমানী আলী, খায়রুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, আবদুল হালিম ভূঁইয়া, বিপ্লব হোসেন খান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ চলমান গণসংগ্রাম, - গণ আন্দোলনে জনগনের সকল গনতান্ত্রিক শক্তিকে যুক্ত করার আহবান জানান। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতির আলোকে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক করনীয় নির্ধারণ করা হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 