শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » ছাত্র সংগঠনের পরিবর্তে ছাত্রলীগ এখন একটি দখলদার সন্ত্রাসী সংগঠনে অধঃপতিত হয়েছে
ছাত্র সংগঠনের পরিবর্তে ছাত্রলীগ এখন একটি দখলদার সন্ত্রাসী সংগঠনে অধঃপতিত হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅধিকার পরিষদ(একাংশ) এর সভাপতি নূরুল হক নূর ও তার সহযোগিদের উপর ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলা -আক্রমন ও নুরুল হক নূরকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এটা সরকারি দলের ছাত্র সংগঠনের গুণ্ডামি ছাড়া আর কিছু নয়।কোনানা ধরনের উসকানি ছাড়া বিরোধীদের উপর ছাত্রলীগের ধারাবাহিক হামলা - আক্রমণ বারবার প্রমান করছে যে, রাষ্ট্রীয় মদদে ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পরিবর্তে এখন একটি দখলদার সন্ত্রাসী সংগঠনে অধঃপতিত হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ, এর আগের রাতে গোয়েন্দা বিভাগের সদস্যরা যেভাবে নূরুল হক নূরের বাসার দরজা ভেংগে প্রবেশ করেছে ও ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেফতার করেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসের আর এক নমুনা। দেশের প্রচলিত কোন আইন এইসব তৎপরতাকে অনুমোদন করেনা।
বিবৃতিতে তিনি অবিলম্বে নূরুল হক নুরের উপর হামলাকারী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
একইসাথে তিনি নূরুল হক নূরের বাসায় বলপূর্বক প্রবেশের পরিপূর্ণ আইনানুগ ব্যাখ্যা দাবি করে। তিনি এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতেও সবার প্রতি আহবান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 