শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » তথ্য ফাঁসের ঘটনা সরকারের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ
প্রথম পাতা » ছবিঘর » তথ্য ফাঁসের ঘটনা সরকারের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ
৪৭৩ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য ফাঁসের ঘটনা সরকারের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি সংস্থাসমূহের অব্যবস্থাপনা ও অপেশাদারিত্বের কারনেই দেশের লক্ষ লক্ষ মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যাদি ফাঁস হয়ে পড়েছে।একারণে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা চরম ঝুঁকির মধ্যে নিপতিত হয়েছে। তিনি মানুষের তথ্য - উপাত্ত ফাঁসের এই ঘটনাকে সরকারের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ হিসাবে আখ্যায়িত করেছেন এবং এসব ঘটনা থেকে বোঝা যায় জনগণের একান্ত নিজস্ব তথ্যাদি যে কত বেহাল অবস্থায় রয়েছে।
তিনি বলেন তথ্য ফাঁসের এতবড় ঘটনা আমাদেরকে বাইরের সোর্স থেকেই জানতে হয়েছে।
তিনি বলেন, তথ্য ফাঁসের এই অনাকাঙ্ক্ষিত মারাত্মক ঘটনা বহু মানুষকে বিপদে ফেলতে পারে; অনেক ঘটনা - দূর্ঘটনারও আশংকা থাকে। নাগরিকেরা নানাভাবে হয়রানি ও ব্লাকমেইলিং এর শিকার হতে পারেন।
তিনি অনতিবিলম্বে তথ্য ফাঁসের ঘটনা দূর করতে জরুরিভাবে যাবতীয় উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন। একইসাথে তিনি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তাসহ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জে পার্টির অস্থায়ী জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আংগুর, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, মোক্তার হোসেন,সেলিনা আক্তার, খোকন রাজ প্রমুখ।

সভায় আকবর খান গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী তুলে ধরে আগামীকাল ১৯ থেকে ২১ জুলাই ঢাকা - চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহবান জানান। তিনি ১৯ জুলাই নারায়নগঞ্জে রোড মার্চ এর সমাবেশ সফল করারও আহবান জানান।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ও বাম জোটের নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার দাবি জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ