রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া রাজনৈতিক সংকট সমাধানের বিকল্প নেই : আবু হাসান টিপু
সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া রাজনৈতিক সংকট সমাধানের বিকল্প নেই : আবু হাসান টিপু
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য আবু হাসান টিপু বলেছেন, সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া চলমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট সমাধানের কোন বিকল্প নেই। একদিকে সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তের ফলে দেশে কর্মহীন-বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিন অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে সরকার ও সরকার দলীয়দের সীমাহীন লুটপাট চুরি দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশ আজ দেওলিয়া হওয়ার পথে। তিনি বলেছেন, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে জনগণের ভাত ও ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পরবে।
বুধবার (১৪ জুন) সকালে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহামুদ হোসেন, শ্রমিকনেতা সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, সুরুজ আলী মাতুববর, ইয়াছমিন বেগম প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক
আন্দোলনের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দলটি। এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 