মঙ্গলবার ● ১৬ মে ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » মজলুম জননেতা মওলানা ভাসানী গঙ্গার পানি প্রত্যাহারের ভয়াবহ পরিনতি বুঝেই ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন
মজলুম জননেতা মওলানা ভাসানী গঙ্গার পানি প্রত্যাহারের ভয়াবহ পরিনতি বুঝেই ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন
মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধন - সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানির প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিস্যা কারও দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এটা বাংলাদেশের অধিকার। অনুগত পররাষ্ট্রনীতি ও ভারত তোষণের কারণে বাংলাদেশ এখনও পর্যন্ত এই অধিকার আদায় করতে পারেনি।তিনি বলেন,বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বলি হতে পারেনা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ভারতকে তোয়াজ করে চলার নীতি কৌশলের কারণে বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠায় যোগ্যতা ও দক্ষতার সাথে কুটনৈতিক দরকষাকষি পর্যন্ত করতে পারেনি।
তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী শুরু থেকেই ভারতের পানি আগ্রাসনের ভয়াবহ পরিনতি উপলব্ধি করেছিলেন। আর সেজন্যই ফারাক্কা লং মার্চ এর ডাক দিয়েছিলেন। ১৯৭৬ এ মওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ এর প্রেক্ষিতে গংগার পানি চুক্তি সম্ভব হয়েছিল।এখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রয়োজনে পানির দাবিতে আবারও লং মার্চে যেতে হবে।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধন - সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন
বাংলাদেশ পিপলস পার্টির সহসভাপতি পারভীন ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রগতিশীল ন্যাপ এর আহবায়ক পরশ ভাসানী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার প্রমুখ।
মানববন্ধনে পরশ ভাসানী বলেন, ভারতের পানি আগ্রাসনের ভয়াবহতা মোকাবেলায় সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতের কাছ থেকে বাংলাদেশের হক বুঝে নেবার আহবান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 