রবিবার ● ৩০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান : সাইফুল হক
অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান : সাইফুল হক
আগামীকাল মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ প্রদত্ত এক বিবৃতিতে দেশের শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মেহনতী মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির এই দিনে বাংলাদেশের শ্রমজীবী - মেহনতী মানুষও তাদের অধিকার ও মুক্তির লড়াই এগিয়ে নিতে নতুন করে শপথ নেবে।
তিনি বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী - মেহনতী মানুষকে চরম দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকুলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আনদোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসাবে প্রচার করে।
তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমিক মেহনতিরা আরও ক্ষমতাহীন ও গরীব হয়েছে। সরকার শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের অধিকার দেয়না।
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মত মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতির সমাবেশ ও র্যালি আগামীকাল ১ মে সকাল ১০.৩০ এ মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতি সমাবেশ ও র্যালীর আয়োজন করেছে। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালী শুরু হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এই সমাবেশ ও র্যালীতে অংশগ্রহণ করবেন।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 