শিরোনাম:
●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিকশ্রণীর অবস্থান জোরদার করুন, অধিকার ও মুক্তির সংগ্রাম বেগবান করুন
প্রথম পাতা » ছবিঘর » ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিকশ্রণীর অবস্থান জোরদার করুন, অধিকার ও মুক্তির সংগ্রাম বেগবান করুন
১০৯৩ বার পঠিত
শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিকশ্রণীর অবস্থান জোরদার করুন, অধিকার ও মুক্তির সংগ্রাম বেগবান করুন

ছবি : বহ্নিশিখা জামালী বছর ঘুরে সারা দুনিয়ার শ্রমিকশ্রেণী আবার মহান মে দিবস উদযাপন করছে।মে দিবস শ্রমিকশ্রেণীর ঐক্য ও সংহতির দিন ; প্রতীকী অর্থে শ্রমিক মেহনতিদের বিজয়েরও দিন।১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শ্রমিকশ্রেণীর রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছিল সেই রক্তবীজ নিয়ে সারাবিশ্বে কোটি কোটি শ্রমিক মেহনতি মানুষ আজ অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার।
১৮৮৬ এর মে দিবস পরবর্তী গত ১৩৬ বছরে ট্রেড ইউনিয়নের চেতনা অতিক্রম করে শ্রমিকশ্রেণী বিপ্লবী রাজনৈতিক চেতনায় সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর দেশে দেশে, বিভিন্ন প্রান্তে শ্রমিক জনতার বিপ্লব সংগঠিত করেছে; পুঁজিবাদী শোষণের নিগড় ভেঙ্গে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।মানবজাতির সামনে এক মানবিক সমাজ ও রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবে হাজির করেছে।
বিপ্লবের এই মহাযজ্ঞ নানা কারণে কোথাও কোথাও হোচট খেয়েছে, বিপর্যস্ত হয়েছে সত্য, কিন্তু সাম্যভিত্তিক সমাজ বিপ্লবের স্বপ্ন মরেনি, মরবেনা; কারণ বিশ্ব পুঁজিবাদ - সাম্রাজ্যবাদ - পুঁজিবাদী বিশ্বায়ন শ্রমিকশ্রেণীসহ ব্যাপক জনগণকে নির্মম শোষণ - বঞ্চনা ও অমানবিক শ্রমদাসত্ব থেকে মুক্তি দিতে পারেনি।একারণে দুনিয়ার প্রায় সকল দেশ- মহাদেশে অধিকার ও মুক্তির দাবিতে শ্রমিকশ্রেণী ও মেহনতি জনতার লড়াই নানা বৈশিষ্ট নিয়ে অব্যাহত রয়েছে ; নতুন করে দেশে দেশে সামাজিক বিপ্লবের স্বপ্নও রচিত হচ্ছে।
বাংলাদেশেও নানা বাঁধা ও প্রতিকুলতা মোকাবিলা করে শ্রমিকশ্রেণী ও মেহনতি মানুষ তাদের অধিকার ও মুক্তি অর্জনে আন্দোলন - সংগ্রাম অব্যাহত রেখেছে।এখানে শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ সম্ভাবনা থাকলেও শ্রমিকদেরকে নানা দিক থেকে দূর্বল, বিভক্ত ও অধিকারহীন করে রাখার নানামুখী অপতৎপরতা অব্যাহত রাখা হয়েছে। সরকার , শাসকদের দলসমূহ ও মালিকেরা নানাভাবে শ্রমিকদের বিভক্ত করে রাখছে। সংগঠন ও আন্দোলনকে তারা নানাভাবে দমন করে আসছে।শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে তারা ষড়যন্ত্র হিসাবে প্রচার করে শ্রমিক আন্দোলনকে দমন ও নস্যাৎ করার যুক্তি হাজির করে।শ্রমিকদের আইনানুগ শান্তি পূর্ণ আন্দোলনে তারা পুলিশ ও সন্ত্রাসী লেলিয়ে দেয়।
ভোটের অধিকার না থাকায় শ্রমিকশ্রেণীসহ মেহনতি মানুষ সবচেয়ে বেশী ক্ষমতাহীন ও নিঃস্ব হয়েছে। তারা গরীব থেকে আরও গরীব হয়েছে।রাষ্ট্র - রাজনীতি - সমাজে তাদের গুরুত্ব ও মর্যাদা আরও কমেছে।সরকার এখন খোলাখুলিভাবে মালিকশ্রেণীর পক্ষে অবস্থান নিয়েছে। ক্ষমতায় থাকতে ভোটের দরকার না থাকায় শাসকদলের কাছে শ্রমিক, শ্রমজীবীদের রাজনৈতিক গুরুত্বও কমে গেছে।
অথচ বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনে শ্রমিক মেহনতিরাই সবচেয়ে বিপদগ্রস্ত ও ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে চলমান ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিক মেহনতিদেরকেই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা দরকার। এই লড়াই একদিকে নিজেদের গণতান্ত্রিক অধিকারের জন্য আর অন্যদিকে নিজেদের জরুরী বাঁচার দাবি আদায়ের জন্য।
ই আন্দোলন এগিয়ে নিতে শ্রমিকশ্রেণীর সচেতন সংগঠন ও বৃহত্তর ঐক্য জরুরী। তার জন্য শাসক লুটেরা ধনীকশ্রেণীর মতাদর্শিক ও রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার নিরন্তর সংগ্রামটাও অতি আবশ্যক।

এবারকার মে দিবসে আমাদের শ্রমিকশ্রেণী ও মেহনতি জনতা এই শপথ গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

বহ্নিশিখা জামালী
১ মে-২০২৩





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ