শিরোনাম:
●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
৭০৪ বার পঠিত
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ২৮ এপ্রিল রাঙামাটি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাঙামাটি জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর তাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, রাঙামাটি জেলা বারের সভাপতি ও পিপি মো. রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ, লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, জেলায় ১ হাজার ৩৭৮টি আপোষে বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১ হাজার ৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে।
উল্লেখ্য জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড কল সেন্টার ‘জাতীয় হেল্পলাইন’-এর উদ্বোধন করেন। এ হেল্পলাইনে ১৬৪৩০ নম্বরে ফোন করে যেকোন ব্যক্তি জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন। দেশের দরিদ্র জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতীয় আইনগত সহায়তা আইন-২০০০ প্রণয়নের মধ্য দিয়ে সরকারি খরচায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু করে। পরে এই আইনের অধীনে বিভিন্ন বিধি প্রণীত হয়। বিধিতে কোন কোন ব্যক্তি আইনি সহায়তা পাবেন তা নির্ধারণ করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন

আর্কাইভ