শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জাফরুল্লাহ চৌধুরীকে শেষ সম্মান না জানিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছে
জাফরুল্লাহ চৌধুরীকে শেষ সম্মান না জানিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছে
আজ বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে না এসে সরকারি দল আওয়ামী লীগ হীনমন্যতার পরিচয় দিয়েছে।তিনি বলেন,দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা জাতীর বীর সন্তান জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি, দুপুরে সোহরাওয়ার্দী উদ্দানে অনুষ্ঠিত জানাজারূপ নামাজেও দেখা যায়নি। তিনি বলেন,একজন কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধাকে সম্মান না জানিয়ে সরকারি দল মহান মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছেন।
তিনি বলেন , আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা।বিশেষ কোন রাজনৈতিক বা দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও গৌরবকে দেখার অবকাশ নেই।
তিনি জাতীয় বীর ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, তিনি তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন এই দেশ ও জনপদ যে ক’জন মানবদরদি মহাপ্রাণ মানুষের জন্ম দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী তাদের অন্যতম। দেশ ও মানুষের কল্যাণের বাইরে জাফরুল্লাহ চৌধুরীর অন্য কোন স্বার্থ ছিল না।তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আগামীতেও প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।
পার্টির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, নাসির হোসেন, হাবিবুর রহমান আংগুর আইয়ুব আলী, হেলিম সরদার প্রমুখ।
সভায় আকবর খান বলেন, দেশ পরিচালনায় সরকারের সর্বগ্রাসী ব্যর্থতার কারণে দেশের মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। তিনি বলেন, গণসগ্রামের পথে এই সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ কোন কিছুই অর্জন করা যাবে না।
অন্যান্য নেতৃবৃন্দ দেশ ও মানুষকে রক্ষায় চলমান গণসংগ্রাম আরও বেগবান করার আহবান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 