সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » চরম দূর্মূল্যের বাজারে শ্রমিকদের রক্ষায় বাঁচার মত নিম্নতম জাতীয় মজুরি নির্ধারণ করুন
চরম দূর্মূল্যের বাজারে শ্রমিকদের রক্ষায় বাঁচার মত নিম্নতম জাতীয় মজুরি নির্ধারণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জরুরী ভিত্তিতে দূর্মূল্যের বাজারে চরম কষ্টে থাকা দেশের শ্রমিকদের জন্য বাঁচার মত নিম্নতম জাতীয় মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় বাস্তবে অর্ধেকে নেমে এসেছে।তিনি সম্ভব স্বল্পতম সময়ে এই সংক্রান্ত মজুরি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের মাসের ১৫ দিন চলাই কঠিন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতির কারণে শ্রমিক পরিবারের খাদ্যগ্রহন কমে গেছে, শ্রমিকদের এক বড় অংশ পুষ্টিহীনতার শিকার হয়েছে।
তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান।
রবিবার দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম ডি ফিরোজ, মোহাম্মদ আলী, হেলিম সরদার, ইমরান হোসেন, শেখ মোহাম্মদ শিমুল, প্রদীপ রায়, ফারজানা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে চট্টগ্রামের সীতাকুন্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।সভায় কারখানা সমূহের নিরাপত্তা জোরদার করারও দাবি জানানো হয়।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 