শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » প্রয়োজনে কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকী বৃদ্ধি করুন
প্রথম পাতা » ছবিঘর » প্রয়োজনে কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকী বৃদ্ধি করুন
৭৯৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রয়োজনে কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকী বৃদ্ধি করুন

ছবি : সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সরকারের নির্বাহী আদেশে আরও এক দফা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ এর দামবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন মানুষের অসহনীয় জীবন - জীবিকাকে পাত্তা না দিয়ে সরকারের যথেচ্ছ ভুল সিদ্ধান্তে গণদূর্ভোগ চরম থেকে চরমে উঠেছে।তিনি বলেন জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না।

তিনি বলেন, গতকাল সরকারের নির্বাহী আদেশে ইউনিট প্রতি বিদ্যুৎ এর দাম আবার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই নিয়ে গত দুই মাসে তিনবার বিদ্যুৎ এর দাম বাডানো হোল। মাত্র ২৮ দিনের মাথায় আবারও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির গণদূর্ভোগ সৃষ্টিকারী এই হঠকারী পদ নেয়া হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ এর এই দাম বৃদ্ধির ফলে শিল্প,কৃষি, ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক অভিঘাত দেখা দিচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, গণশুনানির প্রক্রিয়াকেও এড়িয়ে যেয়ে এখন নির্বাহী আদেশে সরকার একের পর এক বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি করে চলেছে। তিনি বলেন, বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের এসব সিদ্ধান্ত রীতিমতো শাস্তি প্রদানের নামান্তর।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দূর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। তিনি বলেন, সরকারের কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় তারা আমলা আর দাতা সংস্থার পরামর্শে যা খুশী তাই করে চলেছে।

তিনি অনতিবিলম্বে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ যখন তখন দাম বাড়ানোর বিদ্যমান ধারা বন্ধ করার দাবি জানান।

তিনি অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে অতি আবশ্যক এসব সেবাখাতে ভর্তুকী বৃদ্ধি করে দাম বৃদ্ধির অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ