শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে
প্রথম পাতা » জাতীয় » সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে
৮৫২ বার পঠিত
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে ক্রমে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।একদিকে সরকারের বিভেদ - বিভাজন আর অন্যদিকে ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি দেশের রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি কলুষিত করে ফেলছে।রাজনীতিতে সহনশীল গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তে সরকারের নীতিনির্ধারকেরা খুঁচিয়ে খুঁচিয়ে বিদ্বেষ - বৈরীতাকে কেবল আরও বাড়িয়ে তুলছে। শপথ অনুযায়ী বিরাগ- অনুরাগ পরিহার করে সরকারি নির্বাহী কর্তব্য পালন করার কথা থাকলেও নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সরকার প্রতিহিংসা আর বিদ্বেষকেই তাদের রাজনৈতিক অবলম্বনে পরিনত করেছে।
তিনি বলেন,জনগণের ক্ষাভের বিশাল আগুনের উপর সরকার বসে আছে।সরকার নিজেরাই প্রতিদিন এই আগুনকে বাতাস দিয়ে চলেছে।
তিনি বলেন, এই সরকার যে আত্মঘাতী নীতি কৌশল অবলম্বন করছে তা তাদের পাশাপাশি গোটা দেশকেও ডোবানোর আশংকা বাড়িয়ে তুলছে।
তিনি এই পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তিনি দেশের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক শক্তির রাজপথে আন্দোলনের ঐক্য জোরদার করার ঢাক দেন।
আজ সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খান এর সভাপতিত্বে এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী নেত্রী বহ্নিশিখা জামালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু।
রাখেন মহানগর কমিটির সদস্য এপোলো জামালী, কামরুজ্জামান ফিরোজ, মো. সালাউদ্দিন, মো. সালমান মিয়া, শহীদুজ্জামান লাল মিয়া বিপ্লব হোসেন খান, জুনায়েত হোসেন ও সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শ্রেণী ও গণসংগ্রামে নেতৃত্ব প্রদানের উপযোগী পার্টি গড়ে তোলার আহবান জানান।
সভায় গৃহীত প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর-২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।
সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ